• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

‘কোটার বিরুদ্ধে লড়াই গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল, আমরা যেন ভুলে না যাই’

০৪ মার্চ,২০২৫ ০৫:২২ পিএম

স্কুলে ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের প্রস্তাব অনুমোদন

০৪ মার্চ,২০২৫ ০৫:১৪ পিএম

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) পালনের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা-পরিষদের ২৩তম বৈঠকে এ নীতিমালা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে কার্যকর কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক

০৪ মার্চ,২০২৫ ০৫:০৫ পিএম

কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা আগেই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। এবার জানা গেলো, স্থানীয় সময় মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে ৩ শতাংশ

০৪ মার্চ,২০২৫ ০৫:০০ পিএম

৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রায় দুই মাস টানা শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাক শিল্প। তুলনায় কম হলেও সিরামিকসহ অন্যান্য শিল্পেও শ্রম অসন্তোষ দেখা গেছে। গ্যাস সংকট চরমে। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তা শঙ্কিত। এরকম আরও কিছু চ্যালেঞ্জের মধ্যেই টানা ছয় মাস পণ্য রপ্তানি বাড়ছে। ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে ৩ শতাংশ। অন্যদিকে এ অর্থ বছরের জুলাই থেকে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবচরের প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশের মত।

এনআইডি নির্বাচন কমিশনেই থাকা উচিত : সিইসি

০৪ মার্চ,২০২৫ ০৪:৫৬ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন। তিনি বলেন, এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই। সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কি না।

সাদিক অ্যাগ্রোর ইমরান কারাগারে

০৪ মার্চ,২০২৫ ০৪:৫৩ পিএম

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার (৪ মার্চ) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক ছায়েদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এম এ আজহারুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ল্যানসেট রিপোর্ট : বিশ্বজুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব ‘স্থুলতা মহামারি’

০৪ মার্চ,২০২৫ ০৪:৫১ পিএম

বিশ্বের দেশে দেশে মহামারির মতো ছড়িয়ে পড়ছে শারীরিক স্থুলতা। যদি এই গতি অব্যাহত থাকে, তাহলে আগামী ২০৫০ সালে স্থুলতায় ভুগবেন ৩৮০ কোটি প্রাপ্তবয়স্ক এবং ৭৪ কোটি ৬০ লাখ শিশ। শতকরা হিসেবে এই হার হবে বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ।

সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা করা হবে : প্রেস সচিব

০৪ মার্চ,২০২৫ ০৪:৪৭ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বেলা ১১টার দিকে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সি আর আবরার মানবাধিকারকর্মী হিসেবেও পরিচিত।

রিয়ালের চুক্তি নবায়ন করতে চান ভিনিসিয়ুস

০৪ মার্চ,২০২৫ ০৪:৪৫ পিএম

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সৌদি আরবের ক্লাবগুলো থেকে বড় অংকের অফার পাচ্ছেন। যদিও স্প্যানিশ লা লিগার ক্লাবটিতেই থাকতে চান ভিনিসিয়ুস। তবে রিয়ালের সঙ্গে বেতনের সমন্বয় করতে চান তিনি। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের প্রত্যাশা, অতি শীঘ্রই বেতন সমন্বয় করে তার সঙ্গে নতুন চুক্তি করবে রিয়াল।