• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘কোটার বিরুদ্ধে লড়াই গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল, আমরা যেন ভুলে না যাই’

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০৫:২২ পিএম

স্কুলে ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

স্কুলে ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোটা বাতিল করা হয়েছে। কোটার বিপক্ষে লড়াই শুরু হয়ে সেটা গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল, আমরা যেন সেটা ভুলে না যাই।

নতুন আদেশ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।

নতুন আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে  জারীকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো।