• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

বুধবার থেকে বৃষ্টির আভাস

১১ মার্চ,২০২৫ ০১:৩৫ পিএম

আগামীকাল থেকে দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

নাগরিক সেবা নিয়ে ডিএনসিসিতে গণশুনানি

১১ মার্চ,২০২৫ ০১:২২ পিএম

নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রথমবারের মতো গণশুনানি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

এবার জনপ্রতি ফিতরা ১১০ টাকা

১১ মার্চ,২০২৫ ০১:১২ পিএম

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।

প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটে যেতে হবে : ইসি সানাউল্লাহ

১১ মার্চ,২০২৫ ০১:০৪ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঢাবিতে ১৪-২০ মার্চ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

১১ মার্চ,২০২৫ ০১:০০ পিএম

পবিত্র রমজান উপলক্ষ্যে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ১৩ মার্চ পর্যন্ত সশরীরের পাঠদান চলমান থাকবে।

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

১১ মার্চ,২০২৫ ১২:৫২ পিএম

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

১১ মার্চ,২০২৫ ১২:৪৪ পিএম

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৪

১১ মার্চ,২০২৫ ০৮:৫৪ এএম

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদিকে সর্বশেষ প্রাণহানির ঘটনায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬০ ছাড়িয়ে গেছে।

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে আগুন

১১ মার্চ,২০২৫ ০৮:৪৬ এএম

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রকে ‘কড়া বার্তা’ রাশিয়া-চীন-ইরানের

১১ মার্চ,২০২৫ ০৮:৪৩ এএম

যৌথ নৌ মহড়া করেছে ইরান, চীন ও রাশিয়া। ‘সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৫’-এ শক্তি প্রদর্শন ও সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার জানিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা দিলো এই মহড়া।