• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

১১ মার্চ,২০২৫ ০৮:২৫ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

নাসরের জয়ে আবারও রোনালদোর গোল

১১ মার্চ,২০২৫ ০৮:১৫ এএম

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় অ্যাগ্রিগেডে ৩-০ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।

সৌদিতে শান্তি আলোচনায় জেলেনস্কি-রুবিও

১১ মার্চ,২০২৫ ০৮:০৯ এএম

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সৌদি আরবে পৌঁছান তারা।

আইএলও-এর ৩৫৩তম অধিবেশনে যোগ দিয়েছেন শ্রম উপদেষ্টা

১১ মার্চ,২০২৫ ০৮:০১ এএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আইএলও এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় যোগদান করেছেন।

কঙ্গোতে নৌকাডুবে নিহত অন্তত ২৫

১১ মার্চ,২০২৫ ০৭:৫৬ এএম

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

কুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি

১১ মার্চ,২০২৫ ০৭:৪৪ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থীর রাজনীতির সঙ্গে জড়িত থাকা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে : মাহফুজ আলম

১১ মার্চ,২০২৫ ০৭:৪০ এএম

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি নেত্রী শাকিলাসহ ২৫ জনকে খালাস

১১ মার্চ,২০২৫ ০৭:৩২ এএম

সন্ত্রাসবিরোধী আইনে চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া একটি মামলায় বিএনপি নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ২৫ জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১০ মার্চ) চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. আবু হান্নান এই রায় দেন।

শিগগিরই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে : আলী রীয়াজ

১১ মার্চ,২০২৫ ০৭:২৩ এএম

শিগগিরই নির্বাচন নিয়ে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

১১ মার্চ,২০২৫ ০৭:১৫ এএম

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল নগরীর বিহাস মোড়, পবার কাটাখালী ও পুঠিয়া ধাদাস এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনাগুলোতে নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।