• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে আগুন

সময় ডট নিউজ ডেস্ক ১১ মার্চ, ২০২৫ ০৮:৪৬ এএম

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ারের ৯টি ইউনিট।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।