• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নাগরিক সেবা নিয়ে ডিএনসিসিতে গণশুনানি

সময় ডট নিউজ ডেস্ক ১১ মার্চ, ২০২৫ ০১:২২ পিএম

নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রথমবারের মতো গণশুনানি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রথমবারের মতো গণশুনানি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ডিএনসিসির হলরুমে এই গণশুনানি শুরু হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, গণশুনানিতে নতুন ১৮টি ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা, সোসাইটির নেতা, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় ব্যক্তিরা অংশ নিয়েছেন।