• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

পাকিস্তানে ট্রেনে হামলায় উদ্ধার ১০৪, নিহত ১৬

১২ মার্চ,২০২৫ ০৭:০৩ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় অভিযানে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছে। খবর- জিও নিউজ। সর্বশেষ পাওয়া খবরে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এখনো অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা।

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

১২ মার্চ,২০২৫ ০৬:৫৬ এএম

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভাঙা চালের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

১১ মার্চ,২০২৫ ১১:২৪ পিএম

সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে মজুদ ৯ গুণ বেশি ভাঙা চালের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত। গত ফেব্রুয়ারির শুরুর দিকে রেকর্ড মজুদের ফলে ভাঙা চালের রপ্তানির অনুমতি দিয়েছে ভারত।

‘আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে’

১১ মার্চ,২০২৫ ১১:১৭ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন।

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তারেক রহমান

১১ মার্চ,২০২৫ ১১:১২ পিএম

জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১১ মার্চ) ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনপডিএম) ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়াদ বাড়ছে আইডিইএ-২ প্রকল্পের

১১ মার্চ,২০২৫ ০৭:২৪ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের মেয়াদ বাড়ছে। সর্বোচ্চ এক থেকে দুই বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ইসি।

পাকিস্তানে ৪৫০ যাত্রীসহ ট্রেন ছিনতাই, সব যাত্রীকে হত্যার ‍হুমকি

১১ মার্চ,২০২৫ ০৭:২১ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন।

প্রাথমিক স্কুলে শ্রেণিকক্ষে প্রাইভেট-কোচিং নিষিদ্ধ

১১ মার্চ,২০২৫ ০৭:১৫ পিএম

সরকারি ও বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

১১ মার্চ,২০২৫ ০৭:১৩ পিএম

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। আজ (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদে পদকজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এশিয়ান পর্যায়ে এই পদক অর্জনের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী কাবাডির উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন।

অসম প্রতিযোগিতা বিমা খাতকে আরো সমস্যায় ফেলবে : বিআইএর সভাপতি

১১ মার্চ,২০২৫ ০৩:৩১ পিএম

বিমা আহরণের ক্ষেত্রে দেশের বিমা কোম্পানিগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা চলছে। এটি বন্ধের জন্য আমরা নীতি-নির্ধারকদের সঙ্গে কথা বলবো। এই অসম প্রতিযোগিতা দেশের বিমা খাতকে আরো সমস্যায় ফেলবে ব‌লে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমদ।