• শুক্রবার ১৩ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

মির্জা ফখরুলের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত: নাহিদ

২৩ জানুয়ারী,২০২৫ ০৬:১৩ পিএম

বিএনপি মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান

২৩ জানুয়ারী,২০২৫ ০৫:২৫ পিএম

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আজকে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে গিয়ে বুঝাতে হবে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো— বাংলাদেশে যতগুলো ক্রান্তিলগ্ন এসেছে, বিএনপি প্রতিটি সময় হাল ধরেছে।

বাংলাদেশিদের ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে: অজিত পাওয়ার

২৩ জানুয়ারী,২০২৫ ০৫:২৫ পিএম

দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিজেপির পক্ষ থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে নির্বাচনের আগে দিল্লিতে অবৈধ বাংলাদেশি ইস্যুতে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি চলছে।

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত ট্রাম্প

২৩ জানুয়ারী,২০২৫ ০৫:০৪ পিএম

“পুতিন খুবই স্মার্ট একজন মানুষ এবং ইউক্রেনে তার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার একমাত্র কারণ—তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনকে তিনি অপছন্দ করতেন।”

বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়: প্রেস সচিব

২৩ জানুয়ারী,২০২৫ ০৪:৫৯ পিএম

বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‌দাভোসে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইও’রা আসেন।

শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

২৩ জানুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

আগামী কয়েকদিনে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রণের ‘মনুষ্য সীমা’ অতিক্রম করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

২৩ জানুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনায় দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করেছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফায়ার ফাইটারস (আইএএফএফ)-এর প্রেসিডেন্ট এডওয়ার্ড কেলি। সেসময় মাটির সঙ্গে মিশে যাওয়া হাজার হাজার বাড়ি দেখে তিনি বলেছিলেন, এখানে ধ্বংসের মাত্রা ‘সর্বনাশা’ বা ধ্বংসযজ্ঞের মতোই।

এআইয়ের নকশায় তৈরি হচ্ছে ওষুধ

২৩ জানুয়ারী,২০২৫ ০৩:৪৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন একটি ওষুধ আবিষ্কার করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান আইসোমরফিক ল্যাবস, যার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে এ বছরের শেষ দিকে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস।

প্রতি গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া?

২৩ জানুয়ারী,২০২৫ ০৩:৪১ পিএম

মুম্বাই ও কলকাতায় বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রেয়ার। এছাড়াও মার্সেডিজ বেঞ্জ এস রয়েছে তার, যার দাম ১ কোটি ৭১ লক্ষ রুপি। এছাড়াও রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজের একটি গাড়ি। যার দাম ৬৫ লক্ষ ৩৮ হাজার রুপি।

৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

২৩ জানুয়ারী,২০২৫ ০৩:৩০ পিএম

চলতি অর্থবছর এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা।