শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের একদফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন বলেন, ১৯৮৪ সালে ৭৮ অর্ডিনেন্স ১৭ এর ২ ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়েল নির্দেশে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে।