• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

সময় ডট নিউজ ডেস্ক ৩০ জানুয়ারী, ২০২৫ ০৭:০১ পিএম

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি।

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গার শাহেদ গার্ডেনে একটি কর্মশালায় ভার্চুয়ালি তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,  পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি।

তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকে দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত দুই বছর আগে ৩১ দফা পেশ করে। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা জানতাম এ সরকারের পতন হবেই। তাই আগে থেকে আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিই।

তিনি বলেন, তিনি বলেন, আমরা একত্রে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সবসময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যেকোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করে যাবে।

তিনি আরও বলেন, পনেরো বছরে দেশে দ্বি-রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে জনমানুষের জন্য রাজনীতি করেছে।