• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

‘স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়’

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়। কমিশন এখানে বির্তকে জড়াবে না। গত নির্বাচনে ১৬ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন। তা যাচাইবাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে। এর পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করবেন তিনি।

ডিসেম্বর টার্গেট করেই নির্বাচনের তপশিল ঘোষণা : ইসি

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৫ পিএম

চলতি বছরের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে : শিবির সভাপতি

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪২ পিএম

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে।

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৩৮ পিএম

সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জাহিদ আহসান রাসেল ও শাহে আলম তালুকদারের নামে ২ মামলা

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:১৬ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ হাসিনা নির্দেশ দেন ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ : চিফ প্রসিকিউটর

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:০২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে গিয়ে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’।

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৫১ পিএম

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

‘রেমিট্যান্স যোদ্ধা’দের যথাযথ মূল্যায়নের দাবি করেছেন ঐক্য পার্টি

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৪ পিএম

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে রেমিট্যান্স যোদ্ধারা৷ তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি।

সাকিব দেশের সম্পদ : রূপগঞ্জের মালিক বাদল

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩১ পিএম

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এমনকি অনুপস্থিত ছিলেন সর্বশেষ বিপিএলেও। এরই মাঝে আবার প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। সবমিলিয়ে দেশে ফেরার অনিশ্চয়তার মাঝেই সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাতে যাচ্ছেন।