• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়ছে রিসোর্ট-কটেজ

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০০ পিএম

রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি রিসোর্ট-কটেজ। পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

‘একটি দল সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করে’

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৬ পিএম

জামায়াত ইসলামী সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে।

বড় পর্দায় জুটি বাঁধছেন আয়ুষ্মান-শর্বরী

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৭ পিএম

বলিউডের তারকা অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। নিজেকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি তিনি। একের পর এক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন দীঘি

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৮ পিএম

প্রথম ঘোষণায় টিজারে নাম থাকলেও শুটিংয়ের আগে ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়ে যান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরিবর্তে নেওয়া হয় নায়িকা পূজা চেরিকে। দীঘিকে সরানোর কারণ হিসেবে ছবির নির্মাতা আলোক হাসান জানান, দীঘির কাজে পেশাদারিত্বের অভাব থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের প্রত্যাশা : সায়েদুর রহমান

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৬ পিএম

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন পাশে দ্রুত ব্যবস্থা নিবে সরকার বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বিশেষ সহকারী, অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত সেনাবাহিনী কাজ করে যাবে : সেনাপ্রধান

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৬ পিএম

যতোদিন না একটা নির্বাচিত সরকার পাওয়া যাচ্ছে, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, মাঝে মাঝে কাজ করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়।

আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টার্গেট : সিইসি

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৩ পিএম

আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টার্গেট করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সেই হিসেবে আমাদের প্রায় দুই মাস হাতে সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই: আসিফ নজরুল

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২১ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের খুব আত্মতুষ্টির স্কোপ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ৬ মাসে মাঝে মাঝে ভালো হয়েছে।

অপ্রয়োজনীয় প্রকল্প অর্থনীতির ক্ষতি করেছে : বাণিজ্য উপদেষ্টা

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৪৭ পিএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার এদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে।

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৪৩ পিএম

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে।