• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

আন্তর্জাতিক ক্যাটিগারি

ওয়াশিংটনে বিমানে বিধ্বস্তের ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধার

৩০ জানুয়ারী,২০২৫ ০৬:৫৫ পিএম

ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

ওয়াশিংটনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

৩০ জানুয়ারী,২০২৫ ০৫:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ-আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন ডুবুরিরা।

প্রকাশ্যে কোরআন পোড়ানো সুইডেনের সেই যুবক গুলিতে নিহত

৩০ জানুয়ারী,২০২৫ ০৫:৩৪ পিএম

সুইডেনে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশসহ তিন দেশে সুইজারল্যান্ডের উন্নয়ন সহায়তা বন্ধ

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৫৭ পিএম

বাজেট কমানোর কারণে বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। গত ডিসেম্বরে সুইস সংসদ বৈদেশিক সাহায্যের বাজেটে কর্তন করার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৪৯ পিএম

বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশ-সহ তিনটি দেশে নিজেদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালে জাপানে আত্মহত্যা করেছে ৫২৭ স্কুলশিক্ষার্থী

৩০ জানুয়ারী,২০২৫ ০১:৩৮ পিএম

গত বছর ২০২৪ সালে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে জাপানে। তবে সার্বিকভাবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দেশটিতে আত্মহত্যা হ্রাস পেয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে বছরজুড়ে দেশটিতে আত্মহত্যা করেছে ৫২৭ জন স্কুলশিক্ষার্থী। এর আগে কোনো এক বছরে এত সংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেনি। ২০২৩ সালেও অবশ্য রেকর্ডসংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা দেখেছিল জাপান, তবে ২০২৪ সালে আত্মহত্যা করা শিক্ষার্থীর সংখ্যা তার চেয়েও বেশি। ২০২৩ সালে জাপানে আত্মহত্যা করেছিল ৫১৩ জন শিক্ষার্থী।

বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

৩০ জানুয়ারী,২০২৫ ১১:৫১ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৮

২৯ জানুয়ারী,২০২৫ ০৬:৩০ পিএম

দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০ জন

২৯ জানুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

ভারতের উত্তরপ্রদেশে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত কুম্ভমেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাড়িয়েছে। পুলিশের তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, পদদলনের ঘটনার পর নিকটবর্তী হাসপাতালের মর্গে প্রায় ৪০টি মরদেহ নিয়ে আসা হয়।

পারমাণবিক শক্তি আরও বাড়াবে উত্তর কোরিয়া

২৯ জানুয়ারী,২০২৫ ০৫:২৩ পিএম

‘সবচেয়ে নিষ্ঠুর শত্রু দেশগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষের কারণে উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যার ফলে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য হয়ে পড়েছে।’