• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশসহ তিন দেশে সুইজারল্যান্ডের উন্নয়ন সহায়তা বন্ধ

সময় ডট নিউজ ডেস্ক ৩০ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৭ পিএম

বাজেট কমানোর কারণে বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। গত ডিসেম্বরে সুইস সংসদ বৈদেশিক সাহায্যের বাজেটে কর্তন করার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাজেট কমানোর কারণে বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। গত ডিসেম্বরে সুইস সংসদ বৈদেশিক সাহায্যের বাজেটে কর্তন করার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) ও ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ হ্রাস করেছে।

সংসদে তহবিল বরাদ্দ হ্রাসের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সুইস ইনফো বলেছে, সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার আন্তর্জাতিক সহযোগিতা বাজেট কমানোর বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষের দিকে আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।

একই সঙ্গে ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশীয় ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোর অতিরিক্ত বাজেটও কমিয়ে ফেলা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনে সহায়তার ওপর এই বাজেট হ্রাসের কোনও প্রভাব পড়বে না।