দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারী) জাতিসংঘের রেডিও মিরায়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
এর আগে, ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।