বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে মার্কিন যৌথ বাহিনীর অভিযান
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্কের নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভিন্ন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে। গ্রেপ্তাররা সবাই অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির বাসিন্দা। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।