ভারতে ট্রেনে আগুন আতঙ্ক, লাফিয়ে পড়ে নিহত ১১
প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।
প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।
মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ট্রাম্পের নতুন প্রশাসন চলতি সপ্তাহের শুরুর দিকে দুই দেশের সীমান্তে অতিরিক্ত ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই বিদেশি সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ২০২৬ সালের জানুয়ারিতে। জাতিসংঘের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এর আগে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেন।
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সমরাস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে।
দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিজেপির পক্ষ থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে নির্বাচনের আগে দিল্লিতে অবৈধ বাংলাদেশি ইস্যুতে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি চলছে।
“পুতিন খুবই স্মার্ট একজন মানুষ এবং ইউক্রেনে তার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার একমাত্র কারণ—তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনকে তিনি অপছন্দ করতেন।”
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনায় দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করেছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফায়ার ফাইটারস (আইএএফএফ)-এর প্রেসিডেন্ট এডওয়ার্ড কেলি। সেসময় মাটির সঙ্গে মিশে যাওয়া হাজার হাজার বাড়ি দেখে তিনি বলেছিলেন, এখানে ধ্বংসের মাত্রা ‘সর্বনাশা’ বা ধ্বংসযজ্ঞের মতোই।
জার্মানির আসাফেনবার্গে ছুরিকাঘাতে শিশুসহ প্রাণ গেছে ২ জনের। বুধবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবারও ছুরি হামলার ঘটনায় স্তব্ধ জার্মানি।
সাম্প্রতিক সময়ে দাবানলে বিপর্যয়ের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এর মধ্যেই নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়।আর এরই জেরে ৩১ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।