প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, তার ৪ বছরের মেয়াদে ঢাকা-ভুটান সম্পর্ক আরও গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সম্ভাবনা অনুসন্ধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে।
তিনি বলেন, ভুটানি বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামের নির্দিষ্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল বলেন, আমরা শিগগির এটি চালু করতে আশাবাদী। ভুটানি বিনিয়োগকারীরা এখানে উৎপাদিত পণ্য ভুটানসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবেন।