• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অন্তর্বর্তীকালীন সরকার ট্যাগ

প্রতিশোধের কোনও স্থান থাকা উচিত নয়: প্রধান উপদেষ্টা

১১ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:০৭ পিএম

আমরা সবাই এ দেশের সন্তান, প্রতিশোধের কোনও জায়গা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস ও জ্যাকবসন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার জরিমানা

১১ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২১ পিএম

গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশার চালক মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রাষ্ট্রকাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে: ক্রীড়া উপদেষ্টা

১১ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৪ পিএম

রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

‘আওয়ামী লীগের আমলের সাড়ে ১৬ হাজার ‘গায়েবি’ মামলা প্রত্যাহার হয়েছে’

১১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫২ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

কোনো 'শয়তান' যেন পালাতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৩ পিএম

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে কোথাও দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই। তাদের বিচার নিশ্চিত করতে চাই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার : মির্জা ফখরুল

১০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে এসে পড়েছে : মান্না

০৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:১৯ পিএম

দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিন সময়ে এসে উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

০৬ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৪৫ পিএম

শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন।

উত্তরাঞ্চলে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

০৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৪ পিএম

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।

‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে আতঙ্ক সৃষ্টি করছে’

০৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০০ পিএম

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।