প্রত্যেক বছর যেভাবে পালন করা হয় এবারও সেভাবে পহেলা বৈশাখ পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। যেখানেই খবর পাওয়া যায় সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাইলে ভুল হবে। ফ্যাসিস্টের সময় অনেক সাংস্কৃতিক কর্মীর ওপর আক্রমণ-হেনস্তা করা হয়েছে। এখন অনেক অনুষ্ঠান হচ্ছে। একদিনেই সব সমস্যা সমাধান হবে না।