আল্টিমেটাম দিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই: শিক্ষা মন্ত্রণালয়
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে আল্টিমেটাম দিয়ে আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে আল্টিমেটাম দিয়ে আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা।
শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়? জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলছেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।
শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।
এখনও যদি আওয়ামী লীগ সরকারের আমলের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত লেখক মোহম্মদ বরকতুল্লাহ বিরচিত ‘পারস্যপ্রতিভা’ বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়।
দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে দাওয়াতে তাবলিগের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে জমায়েত শুরু হয়েছে। বয়ানের অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।