বাংলাদেশ-আলজেরিয়ার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
আফ্রিকার দেশ আলজেরিয়ার সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) হচ্ছে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। দেশটির স্থানিয় সময় দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় হওয়ার কথা রয়েছে।