• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি : সিইসি

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ০১:২০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন।

রোববার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনোক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্নে পিছিয়ে পড়বে মানুষ। এত মানুষের আত্মাহুতির সঙ্গে বিট্রে করা হবে, যার কারণে পরীক্ষা কঠিন।

সিইসি বলেন, এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। সব রাজনৈতিক দলের চিন্তা এক থাকবে না। রাজনৈতিক দলগুলো যতই বিপরীতমুখী বক্তব্য দেক না কেন সঠিক সময় ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করি। 

যদিও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে ঐকমত্য কমিশনের প্রয়োজন আছে বলে মনে করেন না এ এম এম নাসির উদ্দিন। তবে সুষ্ঠু ভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্যও ভালো হয় না। দেশের জন্যও ভালো হয় না, দলের জন্যও ভালো হয় না।