• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি হারানোর ভয়

সময় ডট নিউজ ডেস্ক ০৩ মার্চ, ২০২৫ ০৮:৫৬ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে অর্জিত অর্থ ও পেনশনের টাকা দিয়ে রাজধানীর মিরপুরের পল্লবীর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব এলাকায় ১৬ শতাংশ জমি কিনেছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। কষ্টার্জিত টাকায় কেনা এই জমির ওপর স্থানীয় কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীর কুদৃষ্টি পড়েছে। জমি ছেড়ে দিতে প্রতিনিয়ত তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পল্লবীর বাসিন্দা জাহাঙ্গীর হোসেন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জাহাঙ্গীর হোসেন। তিনি দাবি করেন, ২০১৮ সাল নুরজাহান বেগম নামের একজনের কাছ থেকে ৬৪ লাখ ৬০ হাজার টাকায় ওই জমি কিনেছিলেন তিনি। এক বছর পর জমির নামজারি কর ও খাজনা পরিশোধও করেন। কিন্তু ২০২৩ সাল মিরপুর এলাকার ভূমিদস্যু ও বিভিন্ন মামলার আসামি বায়জিদ, আশরাফ উদ্দিন, তাজউদ্দিন ও মারুফসহ কয়েকজন জমিটিকে নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে। জমি ছেড়ে দিতে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেয়।

তিনি বলেন, এই ঘটনায় ২০২৩ সালেই তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে এসি-ল্যান্ডের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত জমিতে বায়জিদদের প্রবেশ রহিত করেন। কিন্তু তারা আদালতের রায় না মেনে জমিতে প্রবেশ ও দখলের চেষ্টা করলে আবারও আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। অন্যদিকে বায়জিদ ও আশরাফরা তাকে হয়রানি করতে ভুয়া কাগজপত্র নিয়ে তার নামজারির বিরুদ্ধে এসি-ল্যান্ডের কাছে রিভিউ মামলা করেন। 

জাহাঙ্গীর আরও জানান, উভয়পক্ষের মামলা চলমান থাকলেও উল্লেখিত ভূমিদস্যুরা বর্তমানে তাকে বিভিন্নভাবে আমাকে হত্যা ও মামলার ভয় দেখাচ্ছেন। এমতাবস্থায় তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন এবং এ বিষয়ে সরকারের কাছে প্রতিকার চাইছেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেনের বন্ধু সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন ও সিরাজুল ইসলাম।