• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

১২ মার্চ,২০২৫ ০৭:০৭ পিএম

আগামী বছরের হজে যেতে ইচ্ছুক মানুষদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোজায় ত্বকের যত্ন

১২ মার্চ,২০২৫ ০৩:৪৯ পিএম

রোজা রাখার ফলে দেহে পানির ঘাটতি দেখা দেয়। পানিশূন্যতার কারণে ত্বকের ক্ষতি হয়। ত্বক শুষ্ক হওয়ায় পাশাপাশি, উজ্জ্বলতাও হারায়।

সালমান এফ রহমান-আতিকুল ইসলাম নতুন মামলায় গ্রেপ্তার

১২ মার্চ,২০২৫ ০৩:৩০ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ তিনজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের ৮৮ উপ পরিদর্শকের শূন্য পদে নিয়োগ দিতে হাইকোর্টের রায়

১২ মার্চ,২০২৫ ০৩:২৬ পিএম

বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্য পদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

১২ মার্চ,২০২৫ ০৩:২১ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারাদেশের ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারাদেশে ২ ঘণ্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে।

চিকিৎসকদের ১৫ সদস্যদের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে

১২ মার্চ,২০২৫ ০৩:১৭ পিএম

পুলিশের বাধায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি আটকে যাওয়ায় অবশেষে ১৫ সদস্যদের প্রতিনিধিদলকে সচিবালয়ে পাঠানো হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামক চিকিৎসকদের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ।

অনুমতি ছাড়া সড়ক কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

১২ মার্চ,২০২৫ ০৩:১৩ পিএম

অনুমতি ছাড়া ঢাকার কোনো রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর। ডিএমপির সম্মতি ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান রাস্তা কাটাকাটি, খোঁড়াখুঁড়ির শর্ত ভঙ্গ করে ঢাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।

এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে : জয়নুল আবদিন ফারুক

১২ মার্চ,২০২৫ ০২:৫৫ পিএম

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

১২ মার্চ,২০২৫ ০২:৪৯ পিএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের দুই বিভাগ ময়মনসিংহ ও সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২ মার্চ,২০২৫ ০২:৪৬ পিএম

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণ জাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।