• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

‘হাসিনাকে গডমাদার অব ফ্যাসিজম’ হিসেবে তৈরি করেছে শাহবাগীরা

১২ মার্চ,২০২৫ ০৯:০০ পিএম

শাহবাগী গোষ্ঠী বিচার চাই না, ফাঁসি চাই স্লোগান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল উল্লেখ করে তাদের বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

১২ মার্চ,২০২৫ ০৮:৩৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। যেখানে তিনি লিখেছেন, 'সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের নেতৃত্বে কমিটি

১২ মার্চ,২০২৫ ০৮:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের পর্যালোচনা কমিটি করেছ সরকার।

বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে : তথ্য উপদেষ্টা

১২ মার্চ,২০২৫ ০৮:০৭ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে। বুধবার (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

ধেয়ে আসছে দুটি সাইক্লোন, ভারতের ১৮ রাজ্যে সতর্কতা

১২ মার্চ,২০২৫ ০৭:৫৮ পিএম

ভারতের ১৮টি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। যারমধ্যে রয়েছে জম্মু ও কাশ্মির, বিহার, পশ্চিমবঙ্গ। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) আইএমডি জানায়, বাংলাদেশ ও ইরাক থেকে দুটি সাইক্লোন ভারতের দিকে এগিয়ে যাচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত দেখতে চায় না দেশবাসী : জামায়াত আমির

১২ মার্চ,২০২৫ ০৭:৫২ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ছাত্রশিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

ভারত-ভিয়েতনাম থেকে এলো ৩৮৮০০ টন চাল

১২ মার্চ,২০২৫ ০৭:৪৫ পিএম

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা

১২ মার্চ,২০২৫ ০৭:২০ পিএম

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ই নভেম্বর আইসিজেতে মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। সেই মামলার সফল হওয়ার জন্য গাম্বিয়ার পাশের থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া : প্রেসসচিব

১২ মার্চ,২০২৫ ০৭:১৫ পিএম

আগামী ২১ মার্চ নতুন আরও ৮ উপদেষ্টা শপথ নিচ্ছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শপথ নেওয়ার এ প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সিরিয়ায় সহিংসতায় ১৩৮৩ বেসামরিক নিহত

১২ মার্চ,২০২৫ ০৭:১১ পিএম

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩৮৩ জনে পৌঁছেছে। ভূমধ্যসাগর লাগোয়া উপকূলীয় একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন।