• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রোজায় ত্বকের যত্ন

ফিচার ডেস্ক ১২ মার্চ, ২০২৫ ০৩:৪৯ পিএম

রোজা রাখার ফলে দেহে পানির ঘাটতি দেখা দেয়। পানিশূন্যতার কারণে ত্বকের ক্ষতি হয়। ত্বক শুষ্ক হওয়ায় পাশাপাশি, উজ্জ্বলতাও হারায়।

রোজা রাখার ফলে দেহে পানির ঘাটতি দেখা দেয়। পানিশূন্যতার কারণে ত্বকের ক্ষতি হয়। ত্বক শুষ্ক হওয়ায় পাশাপাশি, উজ্জ্বলতাও হারায়। 

পর্যাপ্ত পানি পান

রোজাদার ব্যক্তি ইফতার থেকে সাহরি পর্যন্ত আট গ্লাস পানি পান করবে। পানি ছাড়াও পানি জাতীয় খাবার, যেমন শরবত, ডাবের পানি, ফলের রস এবং স্যুপ জাতীয় খাবার খাবেন। ইফতারের পর থেকে সাহরির মধ্যবর্তী সময় চা, কফি কম খাওয়া উচিত। এগুলো অধিক ইউরিন তৈরির মাধ্যমে দিনের বেলা শরীরে পানিশূন্যতা তৈরি করে।

ময়েশ্চারাইজার সমৃদ্ধ ক্রিম ব্যবহার

ত্বক পরিষ্কার করার জন্য ওয়াটার বেসড ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা উচিত। দু-তিন ঘণ্টা পরপর পানি দিয়ে মুখ ধোয়া। দিনে দুবারের বেশি গোসল না করা। ক্ষারযুক্ত সাবান দিয়ে গোসল করলে ত্বক ইরিটেড হয়ে পানিশূন্যতা তৈরি করবে। গোসলের পরে ও ঘুমানোর আগে, ময়েশ্চারাইজার সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা।

 সানব্লক ব্যবহার

দিনের বেলায় বাইরে বের হলে, সানব্লক ক্রিম ব্যবহার করা উচিত। এ ছাড়া ছাতা, রোদটুপি, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করা। রমজান মাসে জীবনযাত্রায়ও কিছু পরিবর্তন হয়। যারা রোদে কাজ করেন, কম সময় রোদে থাকাকে প্রাধান্য দেওয়া উচিত। না হলে, শুষ্ক ত্বক আরও বেশি শুষ্ক হতে পারে। রমজান মাসে নারীদের সাজগোজে ওয়াটার বেসড মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করা ভালো। চেষ্টা করা উচিত অন্তত আট ঘণ্টা ঘুমানো।

কাজুবাদাম বা নাটজাতীয় খাবার খাওয়া

ইফতারে কাজুবাদাম বা নাটজাতীয় খাবার থাকা উচিত। এসব খাবারে প্রচুর আমিষ, ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার থাকে, যা ত্বকের শুষ্কতা রোধ করে উজ্জ্বলতা বাড়ায়।