• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা

১২ মার্চ,২০২৫ ০২:২৯ পিএম

নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। অর্থাৎ বর্তমান সরকারও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এনআইডি রাখতে চায় না বলে এই উদ্যোগ নিতে যাচ্ছে। সরকারের এমন উদ্যোগের বিরোধিতা করে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে

১২ মার্চ,২০২৫ ০২:২৪ পিএম

আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মালয়েশিয়ার কূটনীতিক ওথমান হাশিম বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ : প্রেস সচিব

১২ মার্চ,২০২৫ ০২:০২ পিএম

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা

১২ মার্চ,২০২৫ ০১:৫২ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। ফলে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েছেন। এতে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল।

শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

১২ মার্চ,২০২৫ ০১:৪৬ পিএম

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাছে কদম ফোয়ারা মোড় থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ওই এলাকার সড়কে যান চলাচল শুরু হয়েছে।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

১২ মার্চ,২০২৫ ০১:৩৯ পিএম

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

১২ মার্চ,২০২৫ ০১:৩০ পিএম

আগামী ১৭ মার্চ (সোমবার) ১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)। এদিন বেলা ১১টায় ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।

ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু

১২ মার্চ,২০২৫ ০৯:৫২ এএম

২০২০ সালের ২৫ নভেম্বর হঠাৎ ম্যারাডোনার মৃত্যুর খবর নাড়িয়ে দেয় সারা বিশ্বকে। অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল তার চিকিৎসকদের, এমন প্রশ্ন ওঠে এরপর। শেষ দিনগুলোতে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে মঙ্গলবার (১১ মার্চ)।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু

১২ মার্চ,২০২৫ ০৯:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে গত সোমবার এই নতুন অ্যাপ্লিকেশন চালু করা হয়।

ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি

১২ মার্চ,২০২৫ ০৯:৩৮ এএম

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বুধবার দুপুর পর্যন্ত দিনের তাপমাত্রা আগের তুলনায় হালকা বাড়তে পারে। একইসঙ্গে আবহাওয়াও থাকবে শুষ্ক। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এমন অবস্থায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে।