• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

১৩ মার্চ,২০২৫ ১২:০৪ পিএম

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শুক্রবারও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দুই ঘণ্টা বন্ধ এনআইডি সেবা

১৩ মার্চ,২০২৫ ১২:০০ পিএম

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পযায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ইসি কর্মীরা সারাদেশে স্ব স্ব অফিসের সামনে মানববন্ধন করছেন।

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

১৩ মার্চ,২০২৫ ১১:৫৫ এএম

মাগুরায় নৃশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বরাত দিয়ে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জানানো হয়, শিশুটির আজ আরো দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে (হৃদ্‌যন্ত্রের স্পন্দন বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়া); দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

সংখ্যার সীমানা ছাড়িয়ে তুই আরও অনেক ওপরে : মাশরাফি

১৩ মার্চ,২০২৫ ১১:৫০ এএম

আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। বাংলাদেশের জার্সিতে বাইশগজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৩ মার্চ,২০২৫ ১১:৩৫ এএম

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হোলি উৎসবে ভারতে বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ

১৩ মার্চ,২০২৫ ১১:৩০ এএম

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) ভারতে হোলি উৎসব। আর এই উৎসবের কারণে দেশটির উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যাসহ বিভিন্ন স্থানে পিছিয়ে দেওয়া হয়েছে জুমার নামাজ। সেখানকার মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

ইফতারের পর ধূমপানের ক্ষতিকারক প্রভাব

১৩ মার্চ,২০২৫ ১১:১৩ এএম

ইফতারের পরপর অনেকেই ধূমপান করেন। যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকে।

৩০০ বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ

১৩ মার্চ,২০২৫ ১০:৫৯ এএম

ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের ওপর আদেশের দিন আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। গত ১০ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআরের ৩০০ সদস্যদের করা জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। তবে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র ঠেকাতে পারতো না : খামেনি

১৩ মার্চ,২০২৫ ১০:৫৩ এএম

ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র তা ঠেকিয়ে রাখতে পারতো না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনার ধারণাও নাকচ করে দিয়েছেন তিনি।

কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি জরুরি : প্রধান উপদেষ্টা

১৩ মার্চ,২০২৫ ১০:৪৩ এএম

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে কিডনি রোগের আধুনিক চিকিৎসা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি।