• শুক্রবার ১৩ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

জার্মানির পার্কে ছুরিকাঘাতে শিশুসহ নিহত ২

২৩ জানুয়ারী,২০২৫ ০৩:০৮ পিএম

জার্মানির আসাফেনবার্গে ছুরিকাঘাতে শিশুসহ প্রাণ গেছে ২ জনের। বুধবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবারও ছুরি হামলার ঘটনায় স্তব্ধ জার্মানি।

দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২

২৩ জানুয়ারী,২০২৫ ০২:৫৪ পিএম

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটকসহ দুই ট্রাক বই জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে বইগুলো জব্দ ও তাদের আটক করা হয়।

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হোক: ফখরুল

২৩ জানুয়ারী,২০২৫ ০২:৪৮ পিএম

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, ‘গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে।

সাইবার প্রতারণার ফাঁদে ১১ কোটি হারালেন প্রযুক্তিকর্মী

২৩ জানুয়ারী,২০২৫ ০২:৪৪ পিএম

অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাংকিং সব জায়গায় ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা। এবার বেঙ্গালুরুর এক প্রযুক্তিকর্মী সাইবার প্রতারণার শিকার হয়ে ১১ কোটি টাকা হারিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার হয়েছেন বিজয় কুমার নামের এক প্রযুক্তিকর্মী। এ বিষয়ে অভিযুক্ত প্রতারক বিজয়কে বলেন, শেয়ার বাজারে তার ৫০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।

শীতকালে মধুর উপকারিতা

২৩ জানুয়ারী,২০২৫ ০২:২৭ পিএম

মধু যতটা সুস্বাদু, তার থেকেও বেশি উপকারী। শরীরের একাধিক উপকার করে এই উপাদান। বছরের যেকোনো সময়েই মধু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বিশেষজ্ঞদের মতে, শীতকালের জন্য এটি আরও বেশি কার্যকরী। শীতকালে মধু খেলে গলাব্যথা, খুসখুসে কাশি, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা দূরসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক : বার সভাপতি

২৩ জানুয়ারী,২০২৫ ০২:০৬ পিএম

‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’কে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন। তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে কোনো আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। আমি এই অধ্যাদেশ সংশোধনের দাবি জানাচ্ছি।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবেন না : ফারুক

২৩ জানুয়ারী,২০২৫ ০১:৫৯ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশের সীমান্ত নিয়ে ন্যায্য দাবি আপনাকে দিতে হবে। আর টালবাহানা চলবে না।

জুলাই-আগস্টের সহিংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে

২৩ জানুয়ারী,২০২৫ ০১:৫১ পিএম

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই-আগস্টে আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

লস অ্যাঞ্জেলেসের কাছে ফের আগুন

২৩ জানুয়ারী,২০২৫ ০১:২৭ পিএম

সাম্প্রতিক সময়ে দাবানলে বিপর্যয়ের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এর মধ্যেই নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়।আর এরই জেরে ৩১ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

২১তম বিসিএস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

২৩ জানুয়ারী,২০২৫ ০১:১৫ পিএম

বিসিএস অল ক্যাডার ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে৷ এ কমিটির আহ্বায়ক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. মো. মিজানুর রহমান। যুগ্ম আহ্বায়ক (সাধারণ সম্পাদক) হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাহেরুল হক চৌহান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হয়৷