আমি সবার মতো চুপ করে থাকতে পারি না বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করলেন বাংলাদেশের নায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে তিনি বলেন, আইনিভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন, তা আরও একবার স্পষ্ট করে দিলেন।
পরীমণি বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই সমস্ত নিয়ে আমি ভাবতে চাই না। আমার কোনও কিছু সমস্যা মনে হলে সে কথা বলব। আমি সবার মতো চুপ করে থাকতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য যদি আমাকে বারবার জেলে যেতে হয় আমি যাব।
তিনি আরও বলেন, কিছু হলেই যদি জেলে পাঠাবে বলে সেক্ষেত্রে দেশে তো কেউ কথাই বলবে না। সকলে কি বোবা হয়ে থাকবেন?’ এই প্রশ্নও করেন অভিনেত্রী। গ্রেপ্তারির পরোয়ানাতে যে তিনি ভীত নন, তাও স্পষ্ট করেন পরীমণি। আইনিভাবে পুরোটা মোকাবিলার কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন করবেন। শারীরিক অসুস্থার কারণে তিনি আদালতে হাজির থাকতে পারেননি বলেও জানান অভিনেত্রী।