• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত বেড়ে ৬

সময় ডট নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৫৩ পিএম

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এ ঘটনায় আরও অন্তত ছয়-সাতজন আহত হয়েছেন।

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এ ঘটনায় আরও অন্তত ছয়-সাতজন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়ার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ। নিহত অন্য তিনজনের এখনো নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে।