বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আবেগকে উপলব্ধি করতে হবে। অথচ এ সরকার গত ৬ মাসে সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালনের বার্তা জনগণকে দিতে পারেনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অপব্যবহার করে আওয়ামী লীগ প্রশাসনকে ধ্বংস করেছে।
মঈন খান বলেন, সংস্কার চলবে, দেশ পরিচালনার কর্মকাণ্ডও চলবে। কিন্তু ভোট দেয়া থেকে মানুষকে কেন বিলম্বিত করবে?
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে তা রক্ষা করতে হবে। ক্ষমতা উপভোগের নয়, দায়িত্ব রক্ষার। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এ সরকার আসেনি।
ছাত্র প্রতিনিধি ও সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন মঈন খান। তিনি বলেন, সমন্বয়ক, নাগরিক কমিটি বা সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছে তারা কতজন ছাত্র? তারা কি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না?