ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ২৩
ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ সাংবাদিক ও বেশ কয়েকজন সহায়তা কর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাইযের ঘটনায় ভারতকে অভিযুক্ত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
যাত্রীবাহী ট্রেনে হামলা ও ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানে আবারও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এবার হামলা চালানো হলো থানায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়ে বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহীম রাসুল অন্যায্যভাবে বর্ণবাদকে ব্যবহারকারী একজন রাজনীতিক। তিনি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার এক বিবৃতিতে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে কুয়েতের মন্ত্রিপরিষদ।
বিশ্বের ৪১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সূত্র ও এ সংক্রান্ত সরকারি নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত দু’দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারীসহ মোট ৮ জন।
মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃগস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটিতে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
সামরিক বাহিনীর প্রসার চায় জার্মান সরকার, তা সত্ত্বেও বুন্ডেসভেয়ারে তীব্র সেনা সংকট চলছে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বুন্ডেসভেয়ারে অনেক পদ এখনও শূন্য। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ জার্মান মিলিটারির নিচের র্যাংকগুলোর মধ্যে ২৮ শতাংশ পদ খালি রয়েছে।