• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আন্তর্জাতিক ক্যাটিগারি

নির্বাচনে যারা ভোট দিয়েছেন তাদেরই চাকরিচ্যুত করলেন ট্রাম্প

০৯ মার্চ,২০২৫ ১২:৫২ পিএম

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় জেনিফার পিগট তার একতলা বাড়ির বাইরে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে লাল-নীল রঙের প্রচারণার পতাকা ঝুলিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। হঠাৎ করেই পিগটকে সিভিল সার্ভিসের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এটা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছিলেন।

পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিল চীন

০৯ মার্চ,২০২৫ ১২:৩১ পিএম

সংকট উত্তরণে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন। শনিবার (৮ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি অর্থমন্ত্রী খুররম শেহজাদ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য কাজ করছে।

সিরিয়ায় সরকারি বাহিনী-আসাদপন্থিদের সংঘর্ষে নিহত সহস্রাধিক

০৯ মার্চ,২০২৫ ১০:৫২ এএম

সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) শুরু হওয়া এই সংঘর্ষে নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন বাশার আল-আসাদের অনুগত যোদ্ধা।

গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুথিদের আল্টিমেটাম

০৯ মার্চ,২০২৫ ০৯:৫৬ এএম

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরাইলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে

০৯ মার্চ,২০২৫ ০৯:৪৫ এএম

বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান খামেনির

০৯ মার্চ,২০২৫ ০৯:০১ এএম

পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত অন্তত ২৫

০৯ মার্চ,২০২৫ ০৮:৩৫ এএম

দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়ায় রুশ হামলায় বেশ কয়েকটি আবাসিক ব্লক ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পৃথক অঞ্চলে চালানো এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

গাজায় ড্রোন হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

০৯ মার্চ,২০২৫ ০৮:০৮ এএম

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও।

ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১৪

০৮ মার্চ,২০২৫ ০৯:৩৮ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোবরোপিলিয়া ও খারকিভ অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তাদের দোবরোপিলিয়াতেই পাঁচ ৭ শিশুসহ ১১ জন নিহত হন; আহত হন ৩০ জন।

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক চায় ভারত : রাজনাথ সিং

০৮ মার্চ,২০২৫ ০৮:৫২ পিএম

বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।