• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ট্রেনে হামলায় প্রধান পৃষ্ঠপোষক ভারত : পাকিস্তানের আইএসপিআর

আন্তর্জাতিক ডেস্ক ১৫ মার্চ, ২০২৫ ০৭:২১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাইযের ঘটনায় ভারতকে অভিযুক্ত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাইযের ঘটনায় ভারতকে অভিযুক্ত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেছেন, বেলুচিস্তানে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত। খবর জিও নিউজের।

শুক্রবার (১৪ মার্চ) বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক সংবাদ সম্মেলনে যোগ দেন ডিজি আইএসপিআর। সেখানে গত সপ্তাহে জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলা ও যাত্রীদের জিম্মি করার ঘটনা নিয়ে কথা বলেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা ও অতীতের অন্যান্য সন্ত্রাসী ঘটনা ছিল পাকিস্তানকে অস্থিতিশীল করার ভারতের চলমান নীতির অংশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পররাষ্ট্র দফতর ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য ভারতের পাশাপাশি আফগানিস্তানকে দায়ী করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত জড়িত। বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে এই হামলার পরিকল্পিত হয়েছিল।

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।

গত মঙ্গলবার (১১ মার্চ) জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রদেশের পার্বত্য এলাকা বোলান পাসের পাথুরে সুড়ঙ্গ অতিক্রমকালে ট্রেনটিকে নিশানা করা হয়। রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করা হয়।