যাত্রীবাহী ট্রেনে হামলা ও ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানে আবারও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এবার হামলা চালানো হলো থানায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) রাতভর পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও লাক্কি জেলায় চারটি থানায় হামলা চালানো হয়। তবে এসব হামলা প্রতিরোধ করা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।