গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে তাড়ানো হবে না : ট্রাম্প
গাজা ইস্যুতে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি না হলেও অনেকখানি ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।