• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শিক্ষা ক্যাটিগারি

জুলাই বিপ্লবের স্বাধীনতার মাধ্যমে বৈষম্য দূর করতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

০৮ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৫৩ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত নব্য স্বাধীনতার মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করতে হবে।

৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বাতিল

০৬ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫১ পিএম

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।

তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের মারামারি

০৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩১ পিএম

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই বাকবিতণ্ডায় এবং পারস্পরিক আক্রমণ করতে দেখা যায়।

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

০৩ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৫ পিএম

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১২টা ২০ মিনিটের দিকে সড়কের ওপর বাঁশ ফেলে অর্ধশতাধিক শিক্ষার্থী যানচলাচল বন্ধ করে দেন।

ষষ্ঠ দিনে গড়িয়েছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন

০৩ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৪১ পিএম

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আমরণ অনশনে করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করতে ক্যাম্পাসের জড়ো হচ্ছেন অন্যান্য ছাত্ররা।

দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না : শিক্ষা উপদেষ্টা

০২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৬ পিএম

আল্টিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল শিক্ষার্থীদের

০২ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৫ পিএম

বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) সাড়ে দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনে সম্মুখ সারিতে থাকা ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।

অ্যাম্বুলেন্স ও ইজতেমার গাড়ি আটকাবে না শিক্ষার্থীরা

০২ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৯ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবার বাঁশ দিয়ে কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এই অবরোধে অ্যাম্বুলেন্স ও ইজতেমার মুসল্লিদের গাড়ি আটকাবেন না শিক্ষার্থীরা।

বাঁশ দিয়ে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

০২ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৩১ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবার বাঁশ দিয়ে সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাস্তা আটকে দেয় শিক্ষার্থীরা। জানা গেছে, শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পন্ন বন্ধ হয়ে যায়।

আল্টিমেটাম দিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই: শিক্ষা মন্ত্রণালয়

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৯ পিএম

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে আল্টিমেটাম দিয়ে আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রণালয়।