• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শিক্ষা ক্যাটিগারি

পেছালো এসএসসির গণিত পরীক্ষা, নতুন রুটিন প্রকাশ

১৯ মার্চ,২০২৫ ০৩:৪৩ পিএম

আগামী ২০ এপ্রিল খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইষ্টার সানডে। ওইদিন এসএসসির গণিত পরীক্ষার হওয়ার কথা ছিল। তবে বিতর্কের মুখে সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বহিষ্কৃত ১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয় : ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯ মার্চ,২০২৫ ০৯:২৩ এএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত সাময়িক বহিষ্কৃত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাবির ৯ শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল

১৮ মার্চ,২০২৫ ১০:৫০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলসহ ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ

১৮ মার্চ,২০২৫ ০৯:৫২ এএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কুচকাওয়াজসহ অন্যান্য কর্মসূচি পালন করতে হবে

জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

১৭ মার্চ,২০২৫ ০৭:১০ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত

১৬ মার্চ,২০২৫ ০৮:৪১ পিএম

আগামী ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের গুজবসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার জন্য পরীক্ষার আগে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্মের ঘোষণা এপ্রিলে

১৬ মার্চ,২০২৫ ০৮:২৪ পিএম

অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্ল্যাটফর্মটির নাম ঘোষণা না করা হলেও আগামী জুলাই মাস নাগাদ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এসএসসি পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী

১৬ মার্চ,২০২৫ ০৮:০৭ পিএম

আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এক হচ্ছে সাত কলেজ

১৬ মার্চ,২০২৫ ০২:৫৫ পিএম

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি ঘোষণা

১৫ মার্চ,২০২৫ ০২:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে এক দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।