জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন নম্বর বণ্টন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার শাখাভিত্তিক নম্বর বণ্টনে সংশোধন আনা হয়েছে। একই সঙ্গে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী ২০ মার্চ রাত ১২টা পর্যন্ত। স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।