• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ষষ্ঠ দিনে গড়িয়েছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন

সময় ডট নিউজ ডেস্ক ০৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪১ পিএম

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আমরণ অনশনে করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করতে ক্যাম্পাসের জড়ো হচ্ছেন অন্যান্য ছাত্ররা।

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আমরণ অনশনে করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করতে ক্যাম্পাসের জড়ো হচ্ছেন অন্যান্য ছাত্ররা। তবে এখন পর্যন্ত এই কর্মসূচির সমর্থনে কাউকে কোনো ধরনের বক্তব্য কিংবা কার্যক্রম পালন করতে দেখা যায়নি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তিতুমীর কলেজ ঘুরে দেখা গেছে, কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন ৬ জন শিক্ষার্থী। এর চারপাশে দাঁড়িয়ে আছেন অন্যান্য শিক্ষার্থীরা। আর ক্যাম্পাসের ভেতরে চলছে সরস্বতী পূজা। সেখানে অবাধে দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন। এছাড়া এর বাইরে অন্য কোনো কার্যক্রম কিংবা অবরোধের সমর্থনে মিছিল স্লোগান দিতে কাউকে দেখা যায়নি।

সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড (অবরোধ) কর্মসূচি পালনের ঘোষণা দেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।