• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

হলে নেটওয়ার্কের দাবিতে‎ মধ্যরাতে জবি ছাত্রীদের বিক্ষোভ

সময় ডট নিউজ ডেস্ক ০৬ মার্চ, ২০২৫ ০৭:২০ এএম

দীর্ঘদিন যাবত চলে আসা হলের নেটওয়ার্ক সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হলের শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে স্লোগান দিতে দিতে হল থেকে ক্যাম্পাসের অভিমুখে রওনা হন তারা। এরপর তারা ক্যাম্পাসে ভিসি ভবনের সামনে এসে কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার হলে ফিরে যান।

দীর্ঘদিন যাবত চলে আসা হলের নেটওয়ার্ক সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হলের শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে স্লোগান দিতে দিতে হল থেকে ক্যাম্পাসের অভিমুখে রওনা হন তারা। এরপর তারা ক্যাম্পাসে ভিসি ভবনের সামনে এসে কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার হলে ফিরে যান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ইন্টারনেট সমস্যায় ভুগছেন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান মাস উপলক্ষ্যে আগামী রোববার (৯ মার্চ) থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, বর্তমান ইন্টারনেট সংযোগের দুর্বলতা অনলাইন ক্লাসে অংশগ্রহণকে প্রায় অসম্ভব করে তুলবে।

তারা জানান, ‎১৬ তলা বিশিষ্ট হলটির কিছু নির্দিষ্ট স্থানে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল। ফলে শিক্ষার্থীরা ই-লাইব্রেরিসহ অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছেন।

‎শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াই-ফাই সুবিধার সীমাবদ্ধতার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন, যা বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।