• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সময় ডট নিউজ ডেস্ক ০৯ মার্চ, ২০২৫ ০৭:৩৫ এএম

ধর্ষণের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

ধর্ষণের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ছাত্রী হলের সামনে দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছায়। এতে প্রায় ১০ থেকে ১২টি হলের শিক্ষার্থীরা অংশ নেন।

রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলতে থাকে প্রায় আধা ঘণ্টা, পরে রাত তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’; ‘চব্বিশের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।