• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অর্থনীতি ক্যাটিগারি

ফের কমলো সোনার দাম

০৮ মার্চ,২০২৫ ০৮:৩৪ পিএম

তিন দফা কমানোর পর গত ৫ মার্চ দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে এর তিন দিনের মাথায় ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ফেব্রুয়ারিতে কমেছে সার্বিক মূল্যস্ফীতি

০৬ মার্চ,২০২৫ ০৫:৫৭ পিএম

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৯.৯৪ শতাংশ। এ ছাড়া আগের ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯.৬৭ শতাংশ।

অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না : বিএসইসি চেয়ারম্যান

০৬ মার্চ,২০২৫ ০৪:৫৩ পিএম

অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, জোরালোভাবেই সব সংস্কার কাজ চলমান। কোনো আন্দোলন, হুমকি-ধমকিতে ভীত হবে না কমিশন।

বিএসইসি কর্মকর্তা–কর্মচারীদের কর্মবিরতি

০৬ মার্চ,২০২৫ ০২:০৪ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) কর্মবিরতি পালন করেন তারা।

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

০৬ মার্চ,২০২৫ ০১:৪৭ পিএম

দেশের রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি করদাতাবান্ধব পরিবেশ তৈরিতে এ খাতে সংস্কার জরুরি। তবে এ সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক। অংশীজনের সঙ্গে মতামত গ্রহণের মাধ্যমে বাস্তবতার নিরিখে সেটি হতে হবে।

‘গত বছরের তুলনায় দাম বাড়েনি, আরও কমানোর চেষ্টা চলছে’

০৫ মার্চ,২০২৫ ০৩:০২ পিএম

আগের বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য বাড়েনি, তবে সরকার তা আরও কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।

ফের সোনার ভ‌রি ছাড়াল দেড় লাখ টাকা

০৫ মার্চ,২০২৫ ০৭:৩২ এএম

তিন দফা কমানোর পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে বাড়ানো হয়েছে সাড়ে তিন হাজার টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে দেড় লাখ টাকার বে‌শি।

ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে ৩ শতাংশ

০৪ মার্চ,২০২৫ ০৫:০০ পিএম

৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রায় দুই মাস টানা শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাক শিল্প। তুলনায় কম হলেও সিরামিকসহ অন্যান্য শিল্পেও শ্রম অসন্তোষ দেখা গেছে। গ্যাস সংকট চরমে। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তা শঙ্কিত। এরকম আরও কিছু চ্যালেঞ্জের মধ্যেই টানা ছয় মাস পণ্য রপ্তানি বাড়ছে। ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে ৩ শতাংশ। অন্যদিকে এ অর্থ বছরের জুলাই থেকে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবচরের প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশের মত।

বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা : সাখাওয়াত হোসেন

০৪ মার্চ,২০২৫ ১২:০০ পিএম

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দিতে হবে।

‘দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে’

০৩ মার্চ,২০২৫ ০৫:২০ পিএম

আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।