অসম প্রতিযোগিতা বিমা খাতকে আরো সমস্যায় ফেলবে : বিআইএর সভাপতি
বিমা আহরণের ক্ষেত্রে দেশের বিমা কোম্পানিগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা চলছে। এটি বন্ধের জন্য আমরা নীতি-নির্ধারকদের সঙ্গে কথা বলবো। এই অসম প্রতিযোগিতা দেশের বিমা খাতকে আরো সমস্যায় ফেলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমদ।