• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পুড়তে থাকা ঘরে আটকা কিশোর নিতুন

সময় ডট নিউজ ডেস্ক ২৯ জানুয়ারী, ২০২৫ ০২:২৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি)) সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগা ওই ঘরে আটকা পড়ে এক কিশোর।কিশোরের কান্না শুনে তাকে রক্ষা করতে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ঘর থেকে তাকে বের করার কোনো উপায় পাচ্ছিলেন না তারা।

রাজবাড়ীর গোয়ালন্দে একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি)) সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগা ওই ঘরে আটকা পড়ে এক কিশোর। কিশোরের কান্না শুনে তাকে রক্ষা করতে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ঘর থেকে তাকে বের করার কোনো উপায় পাচ্ছিলেন না তারা। বাধ্য হয়ে কুড়াল দিয়ে জানালার পাশের অংশ ভেঙে বের করে আনা হয় ওই কিশোরকে। ততক্ষণে পুড়ে গুরুতর আহত ওই কিশোর। বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত কিশোরের নাম নিতুন সরকার (১৫)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা নিমাই সরকারের ছেলে। গোয়ালন্দে তার পরিবার ভাড়া বাসায় বসবাস করে। নিতুন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাসেম বেপারীর বাড়িতে মঙ্গলবার বিকেলের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছেন আরও দুজন।

জানা গেছে, বাড়ির ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এরমধ্যেই ঘরে কিশোর নিতুনের আটকা পড়ার ঘটনা সবার নজরে আসে। তারা কোনো উপায় না পেয়ে দেয়াল ভেঙে নিতুনকে উদ্ধার করে। তাকে জীবিত উদ্ধার করতে পেরে খুশি স্থানীয়রা। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের করে ফায়ার সার্ভিস। কিন্তু সরকারি কামরুল ইসলাম কলেজ সংলগ্ন সড়কে বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখায় এবং অপরিকল্পিত ভবনের জন্য অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলেই পৌঁছাতে পারেনি।