• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

সময় ডট নিউজ ডেস্ক ১৬ মার্চ, ২০২৫ ১০:৩৯ এএম

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ছাড়েন। দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস।

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ছাড়েন।

দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন অ্যান্তোনিও গুতেরেস। 

 সফরের তৃতীয় দিনেও কর্মব্যস্ত সময় পার করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।