• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ২

সময় ডট নিউজ ডেস্ক ০৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২১ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

জানা গেছে, ভোর রাতে একটি পিকআপ (মিনি ট্রাক) নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সিবাজার নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এসময় পিকআপটি রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে বাচ্চু মারা যায়। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকেশিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। এক ঘণ্টা পর আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।