• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘নীতিমালার অধীনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন হবে’

সময় ডট নিউজ ডেস্ক ০২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৩৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন করা হবে বলে জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে নীতিমালা হচ্ছে। নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন করা হবে বলে জানান তিনি।

রোববার (০২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে অর্থ মন্ত্রণালয় থেকে ২৩২ কোটি টাকা টাকা বরাদ্দ পেয়েছেন বলেও জানান ত্রাণ উপদেষ্টা।